Gulancha/Tinospora Powder (গুলঞ্চ/গিলয় গুড়া) – 100gm

Original price was: 140.00৳ .Current price is: 130.00৳ .

In stock

  • homepage-new-image-box-img-1
    Free Shipping
    For all orders over 2000৳
  • homepage-new-image-box-img-2
    1 & 1 Returns
    Cancellation after 1 day
  • homepage-new-image-box-img-3
    Secure Payment
    100% secure payments
Hotline Order:

01312-484964
01843-484964

Become a Vendor? Register now

গুলঞ্চ (Giloy/Guduchi) আয়ুর্বেদ শাস্ত্রে “অমৃত” নামে পরিচিত একটি অত্যন্ত শক্তিশালী ভেষজ লতা, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদী জ্বর, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হজমশক্তি বৃদ্ধি এবং চর্মরোগ নিরাময়ে দারুণ কার্যকর। এর কাণ্ড ও পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ভাইরাল উপাদান শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে।

গুলঞ্চের প্রধান ঔষধি গুণাগুণগুলো নিচে বিস্তারিত দেওয়া হলো:

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: এটি শরীরের শ্বেত রক্তকণিকা বাড়িয়ে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, যা নিয়মিত সেবনে শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে।

জ্বর ও সংক্রমণ নিয়ন্ত্রণ: দীর্ঘস্থায়ী জ্বর, ডেঙ্গু, ম্যালেরিয়া বা সোয়াইন ফ্লুর মতো জ্বরের চিকিৎসায় গুলঞ্চ খুব ভালো কাজ করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ: গুলঞ্চ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে (Hypoglycemic agent) বিশেষ ভূমিকা রাখে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

হজম ও বিপাক: এটি কোষ্ঠকাঠিন্য, অরুচি এবং হজমের সমস্যা দূর করে এবং বিপাক ক্ষমতা বৃদ্ধি করে।

চর্মরোগ ও বাতব্যথা: এটি রক্ত পরিষ্কার করে ব্রণ, চুলকানি ও অন্যান্য চর্মরোগ কমায়। বাতের ব্যথা বা জয়েন্টের ব্যথা কমাতেও এটি কার্যকর।

মানসিক চাপ ও ক্লান্তি হ্রাস: এটি শরীর ও মনের ক্লান্তি, দুশ্চিন্তা (Stress) ও অবসাদ কমাতে সাহায্য করে।

শ্বাসকষ্ট রুখতে গুলঞ্চ: দেখা গিয়েছে, দীর্ঘস্থায়ী কাশি, অ্যালার্জিক রাইনাইটিস-এর চিকিৎসায় গুলঞ্চ কার্যকরী ভূমিকা নেয় এবং হাঁপানি বা অ্যাজমার উপসর্গ কমানোর ক্ষেত্রেও এটি কাজে লাগে।

মহিলাদের জন্য গুলঞ্চ: রোগ প্রতিরোধী উপাদানগুলির জন্য রজঃনিবৃত্তি উত্তর (পোস্টমেনোপজাল) মহিলাদের জন্য গুলঞ্চ খুব কাজে লাগে।এর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান অস্টিওপোরোসিস (হাড়ের ক্ষয়) রোধ কমাতে পারে।

পুরুষদের জন্য গুলঞ্চ: গুলঞ্চের ব্যবহারে বীর্যধারণ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে পুরুষদের যৌন ক্ষমতা বা ইচ্ছা বৃদ্ধি পায়।

মেদ কমাতে: যাদের শরীরে মেদ জমে গেছে, ডায়েটিং করেও কমাতে পারছেন না তারা শরীরে বাড়তি মেদ-ওজন কমাতে গুলঞ্চ ব্যবহার করে দেখুন।

 আথ্রাইটিস: প্রদাহরোধী ও আথ্রাইটিসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উপাদান রয়েছে গিলয়ে। এ কারণে আথ্রাইটিসের ব্যথা যাদের রয়েছে তারা এ ভেষজটি গ্রহণ করতে পারেন। অস্থিসন্ধির ব্যথার জন্য গিলয় দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে। এছাড়া আদার সঙ্গে মিশিয়ে খেতে হবে রিউমেটয়েড আথ্রাইটিসের চিকিৎসায়।

Add your review

Your email address will not be published. Required fields are marked *

Reviews

There are no reviews yet.

Shopping Cart 0

No products in the cart.